শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় রাজনৈতিক উত্তেজনা ভিপি নূরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গলাচিপায় রাজনৈতিক উত্তেজনা ভিপি নূরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণঅধিকার পরিষদের অফিস ভাংচুর, নেতা-কর্মীদের উপর হামলা এবং দোকান-বাড়ি ভাঙচুরসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে ১৩ জুন শুক্রবার বিকেল ৪টায় গলাচিপা উপজেলা এলজিইডি অফিসের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সংবাদ সম্মেলন করেন।

নূরুল হক নূর তার বক্তব্যে বলেন, ২৪’র গণঅভ্যুত্থানের পূর্বে আমরা ও আমাদের হাজারো নেতা-কর্মী বিভিন্ন হামলা ও মামলা মোকাবেলা করেছি। শত শত তাজা প্রাণের বিনিময়ে ২৪’র গণঅভ্যুত্থান সফল হয়েছে। আজকের ফ্যাসিস্ট সরকারের (শেখ হাসিনার সরকার) বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বিএনপির নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের অফিস ভাঙচুর, নেতা-কর্মীদের ওপর হামলা এবং দোকান-বাড়ি ভাঙচুর করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বকুলবাড়িয়াতে পথসভা করতে গিয়ে হাসান মামুনের অনুসারীরা আমাদের রাতভর অবরুদ্ধ করেছে, রাস্তা অবরোধ করেছে গাছ ফেলে, রামদা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী সত্ত্বেও নিরাপত্তা দিতে পারেনি। আমরা উত্তেজনা ছড়িয়ে পড়ার বিপক্ষে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চালিয়ে যেতে চাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!