বেনাপোল সীমান্তে কোটি টাকার মুল্যের ডলার উদ্ধার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল সীমান্তে কোটি টাকার মুল্যের ডলার উদ্ধার

বেনাপোল সীমান্তে কোটি টাকার মুল্যের ডলার উদ্ধার

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত থেকে এক লক্ষ ২০ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (২১ই মার্চ) সকালে তাকে আটক করা হয়। আটককৃত জসিম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যক্তি হুন্ডির বড় একটি চালান ভারতে পাচারের জন্য ধান্যখোলা গ্রামে অবস্থান করছে। এধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি গোপনে বাহদুরপুর মাঠে অবস্থান নেয়। সোর্সের দেওয়া তথ্য মতে এক যুবককে ধান্যখোলা মাঠ থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১লক্ষ বিশ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
জব্দকৃত ডলারের মুল্য ১কোটি ১লক্ষ টাকা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!