তালতলীর কচুপাত্রা বাজারে অ’বৈ’ধ গবাদি পশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায় | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
তালতলীর কচুপাত্রা বাজারে অ’বৈ’ধ গবাদি পশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায়

তালতলীর কচুপাত্রা বাজারে অ’বৈ’ধ গবাদি পশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায়

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার কচুপাত্রা হাটের ইজারাদার ফরহাদ তালুকদার ও তার সহযোগী উপজেলা বিএনপির সদস‌্য ইদ্রিস হাওলাদার ও নিজাম উদ্দিন সরদার প্রভাবখাটিয়ে অবৈধভাবে গবাদী পশুর রবিবার সাপ্তাহিক হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জহিরুল ইসলাম তাদের এমন কর্মকান্ডের বিরুদ্ধে গত ২৪ এপ্রিল বরগুনা জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ দিয়েছেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও উপজেলা নির্বাহী অফিসার ও বরগুনা জেলা প্রশাসক অবৈধ গবাদী পশুর হাট বন্ধে কোন ব‌্যবস্থা নেয়নি এমন অভিযোগ তার। দ্রুত হাট বন্ধের দাবী তার।

জানাগেছে, গত মার্চ মাসে তালতলী উপজেলা নির্বাহী অফিসার কচুপাত্রা হাটের দরপত্র আহবান করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ফরহাদ তালুকদার ওই হাটের ইজারা পায়। বৈশাখ মাসের শুরুতেই ইজারাদারের তার সহযোগী উপজেলা বিএনপির সদস‌্য ইদ্রিস হাওলাদার, নিজাম উদ্দির সরদার, শারিকখালী ইউনিয়ন যুবদল সদস‌্য সচিব কাওসার হাওলাদার, নয়া মিয়া হওলাদার ও শারিকখালী ইউনিয়ন পরিষদ সদস‌্য সোহেল মিয়া প্রভাবখাটিয়ে অবৈধভাবে পশুর হাট বসিয়ে খাজনা আদায় করছেন। স্থানীয়রা এর প্রতিবাদ করলেও তারা তা মানছেন না। দ্রত ইজারাদার ফরহাদ তালুকদার ও তার সহযোগীদের অবৈধ গবাদী পশুর হাট বসানো বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় জহিরুল ইসলাম বলেন, ইজারাদার ফরহাদ তালুকদার ও তার সহযোগী বিএনপি নেতারা প্রভাবখাটিয়ে অবৈধ গবাদি পশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন। এ অবৈধ পশুর হাট বসানো বন্ধে বরগুনা জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে অভিযোগ দিয়েছি। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তিনি কোন ব‌্যবস্থা নেয়নি।

কচুপাত্রা বাজার ইজারাদার ফরহাদ তালুকদার অবৈধভাবে গবাদী পশুর হাট বসানোর কথা স্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, অভিযোগ পেয়েছি। হাট বন্ধে ব‌্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, অভিযোগ পেয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসারকে কার্যকর ব‌্যবস্থা গ্রহনে নির্দেশ দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!