কুয়াকাটায় পাওনা টাকা নিয়ে বিরোধ; জেলেকে পি’টি’য়ে হ-ত্যা | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কুয়াকাটায় পাওনা টাকা নিয়ে বিরোধ; জেলেকে পি’টি’য়ে হ-ত্যা

কুয়াকাটায় পাওনা টাকা নিয়ে বিরোধ; জেলেকে পি’টি’য়ে হ-ত্যা

কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শহিদুল ফকির (৪০) নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সোহেল ফকির নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সোহেল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার নজরুল ফকিরের ছোট ভাই বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম খাজুরা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শহিদুল ওই গ্রামের মৃত আলী ফকিরের ছেলে এবং স্থানীয় একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুলের ট্রলারের এক স্টাফের কাছে সোহেল ফকিরের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেল হঠাৎ করে একটি ভারী কাঠের টুকরো দিয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রিয়াজ হোসেন বলেন, ‘গুরুতর মাথায় আঘাতজনিত কারণে রোগী হাসপাতালে আসার আগেই মারা যান বলে ইসিজি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।’

নিহতের ছেলে সজল (১৯) অভিযোগ করে বলেন, ‘সোহেল ফকিরের পাওনা টাকা আমি পরিশোধ করেছিলাম। তারপরও তিনি বাবাকে গালিগালাজ করে, হঠাৎ কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করলে বাবার মৃত্যু হয়।’

লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘৫ আগস্টের পর থেকে এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক কুকর্ম করে যাচ্ছে। শহিদুল ফকিরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতকে দ্রুত গ্রেফতার করে বিচার দাবি জানাচ্ছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেল ফকির থানার তালিকাভুক্ত এবং একাধিক মামলার আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!