রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া থানায় সাক্ষী দেওয়ায় চাচাকে পি’টি’য়ে হাত ভেঙে দিলো ভাতিজা; আ’ট’ক-১

কলাপাড়া থানায় সাক্ষী দেওয়ায় চাচাকে পি’টি’য়ে হাত ভেঙে দিলো ভাতিজা; আ’ট’ক-১

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় থানায় সাক্ষী দেওয়ার জেরে মো. মোতাহার তালুকদার (৭৭) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে ভাতিজা। শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সৎ ভাই বেল্লাল তালুকদারের বিরুদ্ধে জমি ও পারিবারিক কবরস্থান দখল, গাছপালা কেটে ফেলা এবং মারধরের অভিযোগ করেন মো. আবু জাফর। ওই মামলায় তার চাচা মোতাহার তালুকদারকে সাক্ষী রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বেল্লাল তালুকদার, তার ছেলে নিলয় ও ভাইয়ের ছেলে শুভ মিলে মোতাহার তালুকদার ও তার পুত্রবধূ ঝিনুক বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মোতাহার তালুকদারের ডান হাত ভেঙে যায় এবং তাদের ঘরে অবরুদ্ধ করে রাখা হয়।

পরবর্তীতে তারা ৯৯৯ এ ফোন করলে কলাপাড়া থানা পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে মোতাহার তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কলাপাড়া থানা পুলিশ নিলয় তালুকদারকে আটক করেছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!