কুয়াকাটায় ৭ জেলেসহ ট্রলার ডুবি; ৩ ঘন্টা পর উদ্ধার | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কুয়াকাটায় ৭ জেলেসহ ট্রলার ডুবি; ৩ ঘন্টা পর উদ্ধার

কুয়াকাটায় ৭ জেলেসহ ট্রলার ডুবি; ৩ ঘন্টা পর উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৭ জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সাগরে জাল ফেলে তীরে আসার পথে উত্তাল ঢেউয়ের তান্ডবে এ ট্রলারটি ডুবে যায়। প্রায় ৩ ঘন্টা সাগরে ভাসার পর টুরিস্ট পুলিশ, নৌ পুলিশের সহায়তায় জেলে মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন ( ৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০), তানিম (২০) উদ্ধার করা হয়। এদের বাড়ি কুয়াকাটার বিভিন্ন গ্রামে। উদ্ধারকৃত জেলেরা সুস্থ রয়েছে। তবে শেষ বিকেলে ডুবে যাওয়া ওই ট্রলারটি উদ্ধার করা হয়েছে বলে স্থানীরা জানান।

উদ্ধার হওয়া জেলার জানান, তারা ভোর চারটায় সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করেন। সমুদ্র উত্তল থাকার কারণে তাদের ট্রলারটি সাগরে ডুবে যায়। তারা দীর্ঘ সময় সাগরে ভাসতে থাকার পর টুরিস্ট পুলিশ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে অক্ষত অবস্থায় ওইসব জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!