আমতলীতে কক্ষ পরিদর্শকের কাজে স্মার্ট ফোন পাওয়ায় শিক্ষক বহিষ্কার | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে কক্ষ পরিদর্শকের কাজে স্মার্ট ফোন পাওয়ায় শিক্ষক বহিষ্কার

আমতলীতে কক্ষ পরিদর্শকের কাজে স্মার্ট ফোন পাওয়ায় শিক্ষক বহিষ্কার

আমতলী প্রতিনিধিঃ পরীক্ষা চলাকালিন সময়ে কক্ষ পরিদর্শক মাওলানা মোঃ রাসেদুল ইসলামের কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। সোমবার আমতলী সরকারী কলেজে মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষা চলাকালে তাকে বহিস্কার করা হয়।

জানাগেছে, আমতলী সরকারী কলেজে মাদ্রাসা কেন্দ্রে সোমবার আলিম শ্রেনীর ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ রাশেদুল ইসলামকে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়। কিন্তু কক্ষ পরিদর্শক হয়েও তিনি স্মার্ট ফোন সাথে নিয়ে কক্ষে প্রবেশ করেছেন। ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম তার কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করেছেন।

আমতলী সরকারী কলেজের মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সালাম বলেন, পরীক্ষা চলাকালিন সময়ে এক কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, বহিস্কৃত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!