কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ; থৈ থৈ করছে খাল-বিলে পানি | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন
কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ; থৈ থৈ করছে খাল-বিলে পানি

কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ; থৈ থৈ করছে খাল-বিলে পানি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ সাগরে লঘুচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টিতে কলাপাড়ায় দুর্ভোগ বেড়েছে। গোটা উপকূল জুড়ে জনজীবনে ভোগান্তির যেন শেষ নেই। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শ্রমজীবী মানুষ। জলাবদ্ধতা দেখা দিয়েছে অধিকাংশ এলাকায়। খাল-বিলে থৈ থৈ করছে পানি। সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২১৫.১ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

স্থানীয়রা জানান, টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিতে ডুবে আছে বিভিন্ন স্থানের সড়ক। বিশেষ করে অধিকাংশ কাঁচা মাটির সড়ক চলাচল অনুপযোগী হয়ে গেছে।

বৃষ্টির এই ধারা আরও একদিন থাকবে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস দেওয়া আছে। কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, লঘুচাপের প্রভাবে মেঘবলয় সৃষ্টির কারণে বিরামহীন বৃষ্টি হচ্ছে। আগামিকাল বুধবার নাগাদ বৃষ্টির ধারা থাকবে, এরপর কমতে পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!