রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীতে ১০ কেজি গাঁ’জা’সহ দুই বিক্রেতা গ্রে-প্তা’র; জেল হাজতে প্রেরন

তালতলীতে ১০ কেজি গাঁ’জা’সহ দুই বিক্রেতা গ্রে-প্তা’র; জেল হাজতে প্রেরন

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নৌ-বাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের নৌ-বাহিনীর সদস্যরা তালতলী থানা পুলিশে সোপর্দ করেছে। ওই দিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, তালতলী উপজেলার লঞ্চঘাট এলাকার পারভেজ ও রাজিব নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তালতলীর নৌ-বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় পারভেজ ও রাজিব নামের দুই মাদক বিক্রেতাকে তারা আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে ১০ কেজি গাঁজা ও বিক্রিতে ব্যবহৃত দুইটি মোবাইল উদ্ধার করা হয়। বুধবার সকালে তারা আটককৃত মাদক বিক্রেতাদের তালতলী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তালতলী থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওইদিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিনিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তালতলী থানার ওসি মোঃ শাহজালাল বলেন, মাদক বিক্রেতা দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মোঃ কামাল হোসেন বলেন, মাদক মামলার দুই আসামীকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!