আমতলীতে জিপিএ-৫ পেয়েছে ৫৬ পরীক্ষার্থী | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন
আমতলীতে জিপিএ-৫ পেয়েছে ৫৬ পরীক্ষার্থী

আমতলীতে জিপিএ-৫ পেয়েছে ৫৬ পরীক্ষার্থী

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলায় এসএসসি পরীক্ষায় ৫২ জন এবং দাখিল পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। সকল জিপিএ-৫ প্রাপ্তরা বিজ্ঞান বিভাগের। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, আমতলী উপজেলায় এ বছর পাঁচটি পরীক্ষা কেন্দ্রে এক হাজার পাঁচ’শ ৫৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৭০ জন উত্তীর্ণ হয়েছে। ওই পরীক্ষার্থীর মধ্যে ৫২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এমইউ মাধ্যমিক বিদ্যালয় ২১ জন, একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় ১৮ জন,এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৪ জন , চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় ৫ জন, গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয় ১ জন, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় ১ জন ও আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। এছাড়া মাদ্রাসা থেকে নয়’শ ৭৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন পরীক্ষার্থী।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান বলেন, পরীক্ষা পদ্ধতি পাল্টে যাওয়ায় প্রকৃত মেধাবীরাই ভালো ফলাফল করেছে। আগামী দিনে শিক্ষার্থীরা লেখাপড়ার মনোযোগী হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!