রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে জ’খ’ম

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে জ’খ’ম

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোকছেদ বেপারী (৫৫) নামে এক শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মোকছেদ বেপারী জানান, তিনি ঢাকায় শ্রমিকের কাজ করেন। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার প্রতিপক্ষরা তার জমি দখলের চেষ্টা করে। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার ছেলে বউ খাদিজা বেগম ও নাহিয়া বেগম বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। বর্তমানে তারাও কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোকছেদ বেপারী আরও জানান, ঘটনার দিন তিনি খবর পেয়ে ঢাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পাখিমারা বাজারে নামার পর অতর্কিতে লিটন মুন্সী, সালেমান মাতুব্বরসহ ৪-৫ জন তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার কথা শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!