কুয়াকাটায় ভেসে এলো নি’খোঁ’জ লালুয়ার জেলের ম’র’দে’হ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কুয়াকাটায় ভেসে এলো নি’খোঁ’জ লালুয়ার জেলের ম’র’দে’হ

কুয়াকাটায় ভেসে এলো নি’খোঁ’জ লালুয়ার জেলের ম’র’দে’হ

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা সৈকতে ভেসে এলো সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) মরদেহ। শুক্রবার সকালে সৈকতের মিরাবাড়ী স্পটে মৃতদেহটি ভেসে এসেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেন। নিহত নজরুল ইসলাম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে কুয়াকাটা সৈকতের মিরাবাড়ী স্পটে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নিহতের ছেলে নাসির হাওলাদার এসে মরদেহ শনাক্ত করেন।

নাসির হাওলাদার বলেন, “আমার বাবা নজরুল হাওলাদার গত শুক্রবার ট্রলারডুবিতে নিখোঁজ ছিলেন। তারা ১৫ জন ছিলেন। ৮৪ ঘণ্টা পর ১০ জন উদ্ধার হয়, ৫ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যেই একজন ছিলেন আমার বাবা। আজ সকালে তাঁর মরদেহ ভেসে এসেছে।”

কুয়াকাটা নৌ পুলিশের এএসআই মোঃ মনিরুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!