রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে অজ্ঞাত রোগে ৮ টি কুকুরের মৃত্যু!

আমতলীতে অজ্ঞাত রোগে ৮ টি কুকুরের মৃত্যু!

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারে অজ্ঞাত রোগে ৮ টি কুকুরের মৃত্যু হয়েছে। অজ্ঞাত রোগে কুকুর মারা যাওয়ায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেলে।
জানাগেছে, উপজেলার তালুকদার বাজারে ৮টি কুকুর দীর্ঘদীন ধরে বাস করে আসছে। ওই কুকুরগুলো বাজার পাহারা দিতো। বাজারের মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে ছিল ওই কুকুরগুলো। গত শনিবার ও রবিবার দুই দিনে ওই ৮ টি কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা ঝড়ে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত রোগে মৃত্যু হয়েছে। কুকুর গুলো মারা যাওয়ায় বাজারের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বাজারের স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ কর্মকার বলেন, কুকুর গুলো সারারাত বাজার পাহারা দিতো। কুকুরগুলো মারা যাওয়ায় এখন বাজারের পাহারা বন্ধ হয়ে গেল।
তালুকদার বাজারের ব্যবসায়ী মোস্তাফা বলেন, কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা পড়ে মাটিতে লুটিয়ে মারা গেছে। গত দুই দিনে ৮ টি কুকুর মারা গেছে। মৃত্যু কুকুরগুলো মাটি চাপা দিয়ে রেখেছি।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন বলেন, কোন  রোগে কুকুরগুলো মারা গেছে তা আমি জানি না। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে কুকুরের মৃত্যুর কারন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!