রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে কলাপাড়া পৌর অডিটোরিয়াম হল রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি’র কলাপাড়া জোনাল অফিসের সভাপতি মো. আনোয়ার হোসাইন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগীয় সভাপতি মো: আ. কুদ্দুস মোল্লা।

এসময় বক্তব্য রাখেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান মৃধা, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম বেপারী, ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি’র সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া জোনাল অফিসের সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। সভায় বরিশাল বিভাগীয় ও পটুয়াখালী জেলার বিভিন্ন জোনাল অফিসের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পূর্বে তাদের নামের তালিকা এবং আলাদা আলাদা আইডি ও পাসওয়ার্ড থাকলেও সম্প্রতি তা আর দেখা যাচ্ছে না। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন-এর মাধ্যমে সকলের দাবিদাওয়া উত্থাপন করা হবে এবং তা আদায়ও সম্ভব হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!