কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা, সফল চাষীদের পুরস্কার প্রদান | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা, সফল চাষীদের পুরস্কার প্রদান

কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা, সফল চাষীদের পুরস্কার প্রদান

আপন নিউজ ডেস্কঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উযাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান প্রমুখ।

পরে উপজেলার সফল তিন মৎস্য চাষী সেলিম সিকদার, আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কলাপাড়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!