কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডা’কা’তি, লু’ট ৪৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ টাকা | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডা’কা’তি, লু’ট ৪৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ টাকা

কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডা’কা’তি, লু’ট ৪৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ টাকা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের (৪৮) বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখিল কর্মকার পাখিমারা বাজারে স্বর্ণের ব্যবসা করেন। ঘটনার রাতে রাতের খাবার খেয়ে স্ত্রী শিলা রানি (৩৯), মেয়ে নিঝুম ও ছেলে নীরব কর্মকার (১১) সহ ঘুমিয়ে পড়েন। রাতের আধারে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত ঘরের দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের এক রুমে আটকে রাখে এবং লোহার রড দিয়ে প্রহার করে।

ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দোকানের স্বর্ণসহ মোট ৪২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সর্বমোট প্রায় ৪৩ লাখ টাকার মালামাল ডাকাতি হয় বলে নিখিল কর্মকার দাবি করেছেন।

স্থানীয়রা জানান, ঘটনার পর ডাকাতরা বাড়ির মূল দরজা খুলে দক্ষিণ দিকে হেঁটে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে কেউ শর্টপ্যান্ট, কেউ ট্রাউজার এবং সবার গায়ে কালোসহ বিভিন্ন রঙের টি-শার্ট ছিল। তারা স্থানীয় ও বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। নিখিল কর্মকার ও তার স্ত্রী শিলা রানি, মেয়ে নিঝুম কে মারধর করে।

এছাড়া জমিজমা নিয়ে নিখিল কর্মকার সঙ্গে দুর্জয় (২০), পিতা সঞ্জীব চন্দ্র হালদারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে সম্প্রতি নিখিল কে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানা যায়।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার শুনার সাথে সাথে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তাদের মুখে মুখে অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্জয় (২০) কে আটক করা হয়েছে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!