কলাপাড়ায় কোস্টগার্ডের এ্যাকশন তিনটি অ-বৈধ ট্রলিং বোট জ’ব্দ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় কোস্টগার্ডের এ্যাকশন তিনটি অ-বৈধ ট্রলিং বোট জ’ব্দ

কলাপাড়ায় কোস্টগার্ডের এ্যাকশন তিনটি অ-বৈধ ট্রলিং বোট জ’ব্দ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার মহিপুরে মৎস্যসম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। রবিবার শেষ বিকেলে মহিপুর – আলিপুর বাজার সংলগ্ন খাপড়াভাঙ্গা খালে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে লোহার বিভিন্ন উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিকভাবে মাছ আহরণের জন্য এ অবৈধ ট্রলিং বোট তৈরি করা হয়। নিষিদ্ধ নৌযানগুলো সমুদ্রে দাপিয়ে বেড়ায়। এসব অবৈধ ট্রলিং বোটের কারণে সমুদ্রের জীববৈচিত্র ও মাছের আবাসস্থল ধ্বংস হয়।

গবেষকরা বলছেন, ট্রলিং বোটের কারণে উৎপাদন ও প্রজনন কমে যাওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। এজন্য দ্রুত এসব অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা। এ নিয়ে ইতিপূর্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলেরা।

কোস্টগার্ড জানায়, নিজামপুর স্টেশনের সদস্যরা মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মাছ ধরার জাল ও বিভিন্ন সরঞ্জামসহ তিনটি ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জাল ধ্বংস করা হয় এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ ধরার ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!