কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন মোহন। উদ্বোধক ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ঢালী মোঃ রুহুল আমিন অভি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মস্তফা, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন গাজী, মোঃ শহিদুল আলম মাষ্টার, মোঃ আজিম তালুকদার, আহ্বায়ক সদস্য মোঃ আসলাম হাওলাদার ও মোঃ আজাদ হাওলাদার। কর্মীসভায় সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাইদ হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলু গাজী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা গাজী মোঃ লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ এনিম মৃধা, টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম মনির মৃধা সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!