গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উ/দ্ধা/র | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উ/দ্ধা/র

গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উ/দ্ধা/র

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গলাচিপা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ৬টি ভিন্ন ব্র্যান্ডের মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটগুলোর মধ্যে রয়েছে-কিং ব্ল্যাক, পপুলার, এনজয় নাইট, গ্লোরি অফ হলিউড, লাকি সেভেন ও ডুবাই। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায় এসে জব্দ সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, জব্দ সিগারেটগুলোর গায়ে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং অনুমোদিত ব্যান্ডরোল নকল হওয়ার সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট ভ্যাট-শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আটক ব্যক্তি যথাযথ প্রক্রিয়ায় সিগারেট ক্রয় ও মজুদ করেননি। এজন্য তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং সিগারেটগুলো কাস্টমস ও ভ্যাট বিভাগ পরীক্ষার জন্য নিয়ে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!