কলাপাড়ায় লামিয়া হ/ত্যা; নিরীহদের মা/ম/লা থেকে মুক্তির দা’বিতে সংবাদ সম্মেলন | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় লামিয়া হ/ত্যা; নিরীহদের মা/ম/লা থেকে মুক্তির দা’বিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় লামিয়া হ/ত্যা; নিরীহদের মা/ম/লা থেকে মুক্তির দা’বিতে সংবাদ সম্মেলন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে লামিয়া হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলার মঞ্জুপাড়া গ্রামের জায়েদা বেগম। এ সময় আ. হাকিম মৃধা, মাহাতাব গাজী, ছলেমান হাং, রেশমা বেগম, রিনা বেগম সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতায় এই হত্যা হলেও এ মামলায় আসামী করা হয় পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন, হাসানকে।

তিনি বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা কে আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের হত্যা মামলায় আসামী করা হয়েছে।

জায়েদা বেগম দাবি করেন, হালিমা বেগমের অনৈতিক কর্মকান্ড তার মেয়ে লামিয়া দেখে ফেলায় শাহাদুল মাতুব্বর, বশার গাজী, সোহেল গাজী, হাবিব গাজী, আজগরদের সাথে পরামর্শ করে লামিয়াকে হত্যা করে নিরীহ মানুষের নামে মামলা দায়ের করে।

তিনি লামিয়া হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং মামলার সঠিক তদন্তের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং নিরীহ গ্রামবাসীদের মামলা থেকে মুক্তির দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!