মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বি/স্ফো/রণ, ৩ জেলে অ/গ্নি/দ/গ্ধ | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র
মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বি/স্ফো/রণ, ৩ জেলে অ/গ্নি/দ/গ্ধ 

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বি/স্ফো/রণ, ৩ জেলে অ/গ্নি/দ/গ্ধ 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় মহিপুরে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছে। এরমধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া এসময় ট্রলারের পিছনের কিছু অংশ পুড়ে যায়। শনিবার সকাল সাড়ে নয়টায় খাপড়াভাঙ্গা নদীতে আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জহিরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল (৩০)ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক বলেন,আমরা ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। না হলে পুরো ট্রলার পুড়ে যেত।

আরেক জেলে জাকির হোসেন বলেন,বিস্ফোরণের পর আমরা চিৎকার শুনে দৌড়ে যাই। জহির ভাইয়ের শরীরের বেশি অংশ আগুনে দগ্ধ হয়েছে। উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ রোগীর শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বাকিদের চিকিৎসা সেবা প্রদন করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!