পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উ-দ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই জহির | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উ-দ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই জহির

পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উ-দ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই জহির

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই হিসেবে মো. জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে তাকে মনোনীত করা হয়।

কলাপাড়া থানায় যোগদানের পর থেকেই তিনি সাজার আসামি, জিআর ও সিআর মামলার আসামি, চোরাই গাড়ি উদ্ধারসহ শতাধিক ওয়ারেন্ট নিষ্পত্তি করেছেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

এ বিষয়ে এসআই মো. জহির বলেন,“আমি সবসময় দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি। মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে আছি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়ে সত্যিই তৃপ্তি পেয়েছি, যা আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

তিনি কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“স্যার সবসময় কাজের বিষয়ে উৎসাহ দিয়েছেন বলেই আজ জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হতে পেরেছি।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!