কলাপাড়ায় গুডনেইবারস বাংলাদেশ ও জাগোনারীর প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় গুডনেইবারস বাংলাদেশ ও জাগোনারীর প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় গুডনেইবারস বাংলাদেশ ও জাগোনারীর প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় স্থিতিস্থাপক বাস্তুসংস্থান ও পরিবেশের ভারসাম্য রক্ষায় “কোস্টাল হারমনি রেজিলিয়েন্ট ইকোসিস্টেম” নামক প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গুডনেইবারস বাংলাদেশ ও জাগোনারীর অংশীদারিত্বে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. বাটিন গোমেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসিন সাদিক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিপিপি সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মোঃ জিয়াউল হক জসিম, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, লতাচাপলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও গুডনেইবারস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর রিসোর্স ডেভেলপমেন্ট ইউনিট ও কোস্টাল হারমনি রেজিলিয়েন্ট ইকোসিস্টেম প্রকল্পের সমন্বয়কারী (কলাপাড়া ও তালতলী)।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রকল্পটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিযোজন এবং পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!