কলাপাড়া পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়া পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত

কলাপাড়া পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দ পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময়সভা করেছেন। সোমবার রাত সাড়ে আটটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

এ সময় পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ বকর বলেন, ‘আমরা চাই পায়রা বন্দর পুরোপুরি সচল হোক। পায়রা বন্দর ব্যবহার করে দেশের শিল্পপতিরা যাতে বিদেশ থেকে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ বিভিন্ন পণ্য আমদানি করে সে ব্যাপারে ব্যবসায়ীদের উৎসাহিত করতে হবে। পায়রা বন্দরের পার্শ্ববর্তী এলাকায় এলপিজিসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। এতেও পায়রা বন্দর অর্থনৈতিকভাবে সচল হবে।’

এ সভায় পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ-সাধারন সম্পাদক মো. মাহবুব আলম, অর্থ সম্পাদক মো. সরফরাজ নেওয়াজ ফরহাদ, সদস্য মোস্তফা জামান ভূট্টো, মোহাম্মদ ওসমান গনি উপস্থিত ছিলেন। কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মাননু, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, মোহসীন পারভেজ, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাস, জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু, মেজবাহ উদ্দিন টুকুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দ পায়রা বন্দরের সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!