রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা

কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টার দায়ে তিন জেলেকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলেরা হলেন সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০)। রবিবার দুপুরে মৎস্য সুরক্ষা আইনের ধারায় তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এর আগে শনিবার রাত ১ টার দিকে বালিয়াতলী এলাকা সংলগ্ন আন্দারমানিক নদী থেকে মা ইলিশ রক্ষার অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার মিটার জাল উদ্ধার করে মৎস্য বিভিাগ। আটককৃত জেলেদের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

অভিযানের সময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও পায়রা বন্দর নৌ-পুলিশের এসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!