কলাপাড়ায় বৌদ্ধবিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় বৌদ্ধবিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা

কলাপাড়ায় বৌদ্ধবিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরন করতে কলাপাড়ার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। সোমবার সকাল থেকে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে এ উৎসব পালন করেন রাখাইন সম্প্রাদায়ের মানুষ।

উপজেলার বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের। পরে তারা বুদ্ধকে ফুল, বাতি ও অন্যান্য সামগ্রী নিবেদন করেন। দিনভর নানা ধর্মীয় আচার আনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলবে। এ উৎসব উপলক্ষ্যে রাখাইন পাড়া গুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সন্ধ্যায় আকাশে উড়ানো হবে রং বেরংয়ের ফানুস।

উল্লেখ্য, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!