লালুয়া ইউনিয়ন যুবদলের সভায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
লালুয়া ইউনিয়ন যুবদলের সভায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

লালুয়া ইউনিয়ন যুবদলের সভায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ।

প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ মামুন সিকদার, গাজী মোঃ সুমন, মোঃ সজল বিশ্বাস, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ কবিরুল ইসলাম মৃধা, মোঃ শামীম মিয়া, শেখ মোঃ আবুল কাশেম এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, লালুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন হাওলাদার, লালুয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বশার হাওলাদার।

সভায় সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম গাউগার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইজাজ প্যাদা।

বক্তারা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে এমপি নির্বাচিত করতে হবে-এই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!