‘অচিরেই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে’ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
‘অচিরেই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে’

‘অচিরেই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে’

বিশেষ প্রতিবেদকঃ মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান বলেছেন, ‘ কলাপাড়া চৌকি আদালত একটি গুরুত্বপূর্ণ আদালত। এখানে সিভিল কোর্টে ৫৬০০ মামলা ও ম্যাজিষ্ট্রেসিতে ২১০০ মামলা বিচারাধীন রয়েছে। এখানে রয়েছে সমুদ্র বন্দর, একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র সহ আরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। তাই অচিরেই এখানে যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে।’ শনিবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘এ আদালতকে দেশের অন্য চোকি আদালতের সাথে তুলনা না করে বিশেষ নজর দিতে হবে। বন্দর, বিদ্যুৎ কেন্দ্র সমূহ চালাতে গেলে এখানে যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।’ বিচারপতি জেবিএম হাসান বলেন, ‘ আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে।’

এর আগে বিচারপতি জেবিএম হাসান শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন শেষে কলাপাড়া বার ভবনে এলে জ্যেষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে তিনি বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমূখ।

এ সময় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম, পটুয়াখালী যুগ্ম জেলা জজ-১ পারভেজ আহমেদ, যুগ্ম জেলা জজ-২ বেলাল হোসেন, যুগ্ম জেলা জজ-৩ তরুণ বাছাড়, সহকারী জজ মতিউর রহমান, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান সহ কলাপাড়া চৌকি আদালতে প্র্যাকটিসরত আইনজীবীরা উপস্থিত ছিলেন ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!