কলাপাড়ার মানবিক রফিক এবার হাঁস বিতরন করে চমক দেখালেন | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ার মানবিক রফিক এবার হাঁস বিতরন করে চমক দেখালেন

কলাপাড়ার মানবিক রফিক এবার হাঁস বিতরন করে চমক দেখালেন

আপন নিউজ ডেস্কঃ আবার সেই মানবিক রফিক, এবার তিনি অসহায় নারীদের মাঝে করলেন হাঁস বিতরন। মঙ্গলবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চিংগুড়িয়া এলাকায় এসব হাঁস বিতরন করা হয়। স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের অর্থায়নে রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বি করার লক্ষ্যে ২০ জন উপকারভোগী নারীদের মাঝে প্রতিজনকে ১৩ টি করে মোট ২৬০ টি ইটালিয়ান ক্যাম্বেল হাঁস বিতরন করেছেন। তিনি ২০২১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ৫৪ টি অসহায় পরিবারের মধ্যে ১২০ টি ছাগল বিতরন করেন। এসব পরিবারের সকলেই স্বাবলম্বি হয়েছেন। তার এ মহতি উদ্দোগকে সাধুবাদ জানিয়েছেন বিজ্ঞমহল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক কলাপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখছেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শুভাশীষ মজুমদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন। এসময় মানবিক রফিকুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!