আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা: টিয়াখালী যুবদলের সাংগঠনিক সভা | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা: টিয়াখালী যুবদলের সাংগঠনিক সভা

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা: টিয়াখালী যুবদলের সাংগঠনিক সভা

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য টিয়াখালী টিলার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রয়াত কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী মোঃ আক্কাস উদ্দিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ সজল বিশ্বাস, মোঃ কবিরুল ইসলাম মৃধা, গাজী মোঃ সুমন, মোস্তাফিজুর রহমান, মোঃ শামীম মিয়া এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি)।

সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির উদ্দিন হাওলাদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!