রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কমিটি গঠন

কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কমিটি গঠন

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ছোট বালিয়াতলী বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন ঢালী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান বাবুল, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও টিম প্রধান মোঃ রুহুল আমিন গাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ফয়সাল মাহমুদ (অনিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।

সম্মেলনের শেষে বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ১ নং ওয়ার্ড: সভাপতি নাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম, ২ নং ওয়ার্ড: সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ মনির, ৩ নং ওয়ার্ড: সভাপতি সিদ্দিকুর রহমান গাজী, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসাইন।

দলীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!