আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের প্রতিশ্রুতি নীলগঞ্জ বিএনপির | আপন নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের প্রতিশ্রুতি নীলগঞ্জ বিএনপির

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের প্রতিশ্রুতি নীলগঞ্জ বিএনপির

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের প্রতিশ্রুতি নীলগঞ্জ বিএনপির। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পাখিমারা বাজারে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ।

ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুল মৃধা।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’কে ঐক্যবদ্ধ রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের বিজয় নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপজেলা ও নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!