রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মা-দ’কচ’ক্রের বি’রুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী; শাস্তির দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় মা-দ’কচ’ক্রের বি’রুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী; শাস্তির দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পূর্ব তুলাতলী গ্রামে গৃহবধূ নারীদের অব্যাহতভাবে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাদকসেবী সন্ত্রাসী চক্রের রোষানলে পড়েছে সাধারণ মানুষ। চিন্হিত মাদক বিক্রেতা ও নারী লিপ্সু সন্ত্রাসীদের অসামাজিক কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় নারী-পুরুষ।

প্রচলিত আইনের শাসন প্রতিষ্ঠা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পূর্ব তুলাতলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মানববন্ধনে বলা হয়, বখাটে মাদক বিক্রেতা মেনাজ তালুকদার, সজিব, মোস্তাকিন, বেল্লাল, জাকারিয়া, শহিদুলসহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকার গৃহবধূদের উত্ত্যক্ত করে আসছে। প্রতিবাদ করায় স্থানীয়রা ওই চক্রের টার্গেটে পরিণত হয়েছেন।

গত শনিবার (২৫ অক্টোবর) সকালে মৃত হাসেম খলিফার ছেলে জসিম খলিফার বসতবাড়িতে রামদা, দা, রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ওই চক্র। তারা বসতবাড়ি ভাঙচুর করে জসিম খলিফাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় জসিম খলিফা বাদী হয়ে মেনাজ তালুকদার, সজিব, বেল্লাল ও শহিদুলকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পর থেকে তারা আরও ক্ষিপ্ত হয়ে জসিম খলিফা, হারুন খা, লুৎফর শিকদার, আলাউদ্দিন সর্দার, শাহ আলম গাজী, হেলাল জমাদ্দার, আরব, মোশারেফ গাজী, হনুফা বেগম, সোহেলা বেগম, পারভেজসহ এলাকাবাসীর ওপর অব্যাহতভাবে হুমকি প্রদান করছে। এ অবস্থায় নারী গৃহবধূসহ শান্তিপ্রিয় গ্রামবাসী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!