কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে আ-গু’ন নির্বাপক মহড়া অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে আ-গু’ন নির্বাপক মহড়া অনুষ্ঠিত

কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে আ-গু’ন নির্বাপক মহড়া অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ “দুর্যোগে প্রস্তুতি, জীবনে নিরাপত্তা” শীর্ষক প্রাতিপাদ্য নিয়ে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে আগুন নির্বাপক মহড়া। রোববার সকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে সংস্থাটির কলাপাড়া অফিস প্রাঙ্গণে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় কলাপাড়া ফায়ার সার্ভিসের প্রশিক্ষক দল অংশগ্রহণকারীদের হাতে-কলমে আগুন নেভানোর পদ্ধতি, জরুরি অবস্থায় করণীয় ও নিরাপদে ভবন ত্যাগের কৌশল শেখান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম এবং আগুন ছড়িয়ে পড়া রোধে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বাস্তব অনুশীলন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু, ফায়ার সার্ভিস কলাপাড়ার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণ।

বক্তারা বলেন, এ ধরনের মহড়া কর্মীদের সচেতনতা ও প্রস্তুতি বাড়ায়, যা ভবিষ্যতে দুর্ঘটনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও জানান, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি।

ওয়ার্ল্ড কনসার্নের পক্ষ থেকে জানানো হয়, কর্মী ও কমিউনিটির সদস্যদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!