কলাপাড়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লু-টচেষ্টার অভিযোগ, অজ্ঞান অবস্থায় ৫ জন হাসপাতালে | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
কলাপাড়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লু-টচেষ্টার অভিযোগ, অজ্ঞান অবস্থায় ৫ জন হাসপাতালে

কলাপাড়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লু-টচেষ্টার অভিযোগ, অজ্ঞান অবস্থায় ৫ জন হাসপাতালে

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারকে অজ্ঞান করে লুট করার চেষ্টা করার অভিযোগ উঠেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন-হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৭), আশা ইতি (৭) ও সুমাইয়া (৯)।

ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

হাবিব গাজী জানান, তার স্ত্রী মানসিক অসুস্থ হওয়ায় চিকিৎসার কথা বলে এমদাদুল ইসলাম সন্ধ্যায় বাড়িতে আসেন। পরে তিনি সবাইকে পানির গ্লাস এগিয়ে দিলে তা পান করার পর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।

এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মোঃ মোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মলমপার্টির সদস্য। ভুক্তভোগী পরিবারকে আমরা মামলা করার পরামর্শ দিয়েছি। মামলা হলে তাকে আদালতে প্রেরণের ব্যবস্থা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!