কলাপাড়ায় নবান্ন উৎসবের বর্ণাঢ্য র‌্যালি ও নতুন ধানের মলিদা ভোজন অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় নবান্ন উৎসবের বর্ণাঢ্য র‌্যালি ও নতুন ধানের মলিদা ভোজন অনুষ্ঠিত

কলাপাড়ায় নবান্ন উৎসবের বর্ণাঢ্য র‌্যালি ও নতুন ধানের মলিদা ভোজন অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। বুধাবার বেলা ১১ টায় শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবাশ্রমের উদ্যোগে বের হয় বর্নাঢ্য র‌্যালী। এতে ওই গ্রমের শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন। এসময় ঢঙ্কার বাদ্য আর উলুধনিতে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। র‌্যলী শেষে আশ্রম প্রাঙ্গনে খাওয়ানো হয় নুতন ধানের চালের মলিদা, মুড়ি আর খৈ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মজিবর ফকির, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.মামুন শিকদার, ইউনিয়ন বিএন পি’র সাধারন সম্পাদক মো.মোস্তাফিজ তালুকদার, শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবাশ্রম কমিটির উপদেষ্টা করুন সরকার সহ আরও অনেকে।

অতিথিরা বলেন, ঋতুর পালাবদলের পর প্রকৃতিতে আবারও এসেছে অগ্রহায়ণ মাস। এ মাসের প্রথম তারিখেই গ্রাম বাংলার মাঠে উঁকি দিতে শুরু করে নতুন ফসল। এ ফসল ঘরে তোলার খুশি আর আনন্দে কৃষকরা। নতুন ধান কাটা, আর সেই ধানের প্রথম অন্য খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এ নবান্ন উৎসব। এ দিনটি পালন করার জন্য কৃষকদের ঘরে ঘরে আনন্দের যেন কোন কমতি নেই।

আয়োজকরা জানান, কৃষি প্রধান দেশে শস্যভিত্তিক উৎসবের সংস্কৃতি এ নবান্ন। গ্রামের সকলকে নিয়ে এই উৎসব পালন করেন তারা। এবারও এর ব্যতিক্রম নয়। এ মাসেই শুরু হয় আমন ধান পাকা ও কাটার মৌসুম। তাই নতুন ফসল ঘরে তোলার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে উৎসব উদযাপ করা হয়। তাদের ধারণা, কৃষিকাজ শুরুর সাথে সাথে শুরু হয়েছিল শস্যভিত্তিক এ নবান্ন উৎসবের।

চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবাশ্রমের সভাপতি রনজিৎ শিকদার জানান, তারা প্রতি বছরই এই নবান্ন উৎসব পালন করেন। তবে দিনভর চলবে নানা অনুষ্ঠান।

উল্লেখ অগ্রহায়ন মাস জুড়েই কৃষকরা মাঠে ধান কাটায় ব্যস্ত থাকবে। আর কৃষাণিরা ঘরে ব্যস্ত থাকবেন ঢেঁকিতে ধান ভানায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!