কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও

কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও

আপন নিউজ ডেস্কঃ আন্দোলনরত সহকারী শিক্ষকদের দেওয়া তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কলাপাড়া পৌরসভার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের তালা খুলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক।

উল্লেখ্য, গত তিন দিন ধরে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও প্রধান শিক্ষকরা পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। তবে বুধবার আন্দোলনরত শিক্ষকরা বিভিন্ন বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিলে পরীক্ষা বন্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

ইউএনও কাউছার হামিদ জানান, অন্যান্য বিদ্যালয়েও পরীক্ষা স্বাভাবিকভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম বলেন, পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!