মহান বিজয় দিবসে কলাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
মহান বিজয় দিবসে কলাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

মহান বিজয় দিবসে কলাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

কলাপাড়া প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে কলাপাড়ায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (বিকেল) কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও আফজাল উকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সিকদার ও জুয়েল সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুষার, যুগ্ম আহ্বায়ক তবিদ আদান বাদল, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টু, সাধারণ সম্পাদক সোয়বুর রহমান সোয়েব, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল, সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ বেলাল হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!