আমতলীতে তিন শিক্ষিকা বোনের ২০ ভড়ি স্বর্ণালংকার চু’রি | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
আমতলীতে তিন শিক্ষিকা বোনের ২০ ভড়ি স্বর্ণালংকার চু’রি

আমতলীতে তিন শিক্ষিকা বোনের ২০ ভড়ি স্বর্ণালংকার চু’রি

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌর শহরের খোন্তাকাটা মাজার রোড এলাকার বিআরডিবি অফিসের পরিদর্শক মোঃ রেজাউল কবির খোকনের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র ওই বাসা থেকে তিন শিক্ষিকা বোনের ২০ ভড়ি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান রেজাউল কবির। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।

জানাগেছে, আমতলী উপজেলার বিআরডিবি অফিসের পরির্দশক মোঃ রেজাউল কবির খোকন ও তার স্ত্রী ইয়াসমিন বুধবার চিকিৎসার জন্য বরিশাল যায়। ওই বাড়ীতে গত তিনদিন ধরে কেউ ছিল না। ওই সুযোগে শুক্রবার দিবাগত রাতে চোরচক্র বাড়ীর খেচিগেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের মুল ফটক,একটি কক্ষ ও আলমিরা ভেঙ্গে তিন শিক্ষিকা বোন ইয়াসমিন, সীমা ও আফরোজার ২০ ভড়ি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। শনিবার দুপুরে পরিদর্শক খোকন বাড়ীতে এসে এমন অবস্থা দেখে পুলিশে খবর দেয়। ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ইয়াসমিন ও সীমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও আফরোজা এম বালিয়াতলী কলেজের উদ্ভিদবিদ্যা বিষয়ের প্রভাষক।

আমতলী উপজেলা বিআরডিবি অফিসের পরির্দশক মোঃ রেজাউল কবির খোকন বলেন, চিকিৎসার উদ্দেশ্যে গত বুধবার পরিবারের সকলে বরিশাল যাই। শনিবার দুপুরে বাড়ীতে এসে দেখি চোরচক্র খেচিগেটসহ দুইটি দরজা ও আলমিরা ভেঙ্গে ২০ ভড়ি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করেছে। অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!