কলাপাড়ায় ১.৫ কিলোমিটার আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় ১.৫ কিলোমিটার আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

কলাপাড়ায় ১.৫ কিলোমিটার আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের অর্থায়নে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আনিপাড়া খালের ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

এর আগে উত্তর-পূর্ব আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পটুয়াখালী বিএডিসির নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল ছালাম তালুকদার, ইঞ্জিনিয়ার মো. ইয়াকুব হোসেন, মো. মামুন সিকদার ও তারেক আনাম সুমন তালুকদার প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন কলাপাড়া বিএডিসির প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম।

স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা জানান, দীর্ঘদিন পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপকৃত হবে এবং কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!