রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কলাপাড়ায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আপন নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কলাপাড়া বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কলাপাড়া দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, মোঃ কবির মৃধা, মোঃ সজল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, ছাত্রনেতা আতিকুল ইসলাম দিপু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান হাওলাদার সাগর, পৌর সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জসিম মল্লিকসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সহ-সভাপতি মাহমুদুল হক সাইফী ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!