রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা

ফোরকানুল ইসলামঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে কলাপাড়া উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা।

১৯৪০ সালে মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দ্বীনি ও আধুনিক শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং পরীক্ষার ফলাফলেও মাদ্রাসাটি ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, “অজপাড়া গাঁয়ে অবস্থিত হলেও আমরা শিক্ষার মান বজায় রেখে শিক্ষাদানে এগিয়ে যাচ্ছি। জাতীয় শিক্ষা সপ্তাহে এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা।”

সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন বলেন,“দক্ষ প্রিন্সিপাল, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ পরিচালনা কমিটির সঠিক নেতৃত্ব ও সহযোগিতার কারণেই আমরা মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছি।”

গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট শাহজাহান পারভেজ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষক ও কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এই অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!