কলাপাড়ায় গভীর রাতে বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীদের তান্ডব | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
কলাপাড়ায় গভীর রাতে বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীদের তান্ডব

কলাপাড়ায় গভীর রাতে বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীদের তান্ডব

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 

কলাপাড়ায় তুলাতলী গ্রামে নফেল তালুকদারের বসতঘরের টিনের বেড়া ভেঙ্গে ৫/৬ সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লক্ষাধিক টাকা, প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নয়টি মোবাইল সেট নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে তিনটা পর্যন্ত সন্ত্রাসীরা ওই বাড়িতে লুটপাট চালায়। গৃহকর্তা জানান, সন্ত্রাসীদের হাতে পিস্তল, রামদা, চাকু ছিল। প্রথমেই সন্ত্রাসীরা সকলের মোবাইল সেট নিয়ে নেয়। ৪/৫ সন্ত্রাসী ঘরের মধ্যে প্রবেশ করে, বাকিরা বাইরে পাহারা বসায়। তারা এ ঘটনাকে ডাকাতি বলে দাবি করেছে। তবে কলাপাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা-পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনার পর থেকে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!