আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত
আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন

আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ৩০টি এতিম খানায় ৪ শতাধিক এতিমের মাঝে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুর রহিমের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এ কম্বল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির।

জানাগেছে, আমতলী উপজেলার কৃতি সন্তান সেনা কল্যাণ সংস্থার মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুর রহিম উপজেলার ৩০ টি হাফিজি মাদ্রাসার ৪ শতাধিক অসহায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরনের উদ্যোগ নেন। শুক্রবার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির এ কম্বল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক জেহাদী, আমতলী কেন্দ্রীয় জামে মসদিজের খতিব আল্লামা মুফতি আব্দুল মমিন খাঁন, জমিয়াতে হেজবুল্লাহ আমতলী পৌর শাখার সভাপতি সাবেক কাউন্সিলর মেনাজ উদ্দিন, গাজীপুর দ্বীনিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু মুছা ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!