কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোঃ শাহজালাল হাওলাদার (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা হায়দার আলী হাওলাদার (৮০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে মহাসড়কের উমেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল হাওলাদার লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার ছিলেন। তিনি লতাচাপলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাজুরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শাহজালাল হাওলাদার তাঁর বাবা হায়দার আলী হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কলাপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস উমেদপুর এলাকায় তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর বাবা হায়দার আলী হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!