আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সড়ক দু’র্ঘ’ট’নায় নি’হ’ত – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত
আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সড়ক দু’র্ঘ’ট’নায় নি’হ’ত

আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সড়ক দু’র্ঘ’ট’নায় নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আশশাকুর ফিরোজ (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার রাতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন থেকে একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অকাল মৃত্যুতে আমতলীতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন ওই কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক।

জানাগেছে, আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আশশাকুর ফিরোজ বুধবার সন্ধ্যায় আমতলী বাসা থেকে হোমিও পেথিক ঔষধ আনতে পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট এলাকায় যায়। ওই স্থান থেকে ঔষধ নিয়ে রাত সোয়া নয়টার দিকে আমতলী আসতে সড়ক পাড় হচ্ছিল। এমন সময় পিছন থেকে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আহত হয়। অটোরিক্সা চালক সাগর মিয়া ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাতে সোয়া ১০ টার দিকে তিনি মারা যান। তার এমন অকাল মুত্যুকে আমতলীতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান। বৃহস্পতিবার সকাল ১০ টায় আমতলী সরকারী কলেজে মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেলে তার গ্রামের বাড়ী আয়লা পাতাকাটা ইউনিয়নের জাংগালিয়া গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে।

অটোরিক্সা চালক সাগর মিয়া বলেন, স্যারে রাস্তা পার হচ্ছিল। এমন সময় আমি পিছন থেকে হর্ন দিলে তিনি দৌড়ে আমার গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালে তিনি মারা গেছেন।

নিহতের স্ত্রী মোসাঃ রাজিয়া আক্তার বলেন, বুধবার সন্ধ্যার পরে বাসা থেকে ঔষধ আনতে পটুয়াখালী যান। এরপর রাত সাড়ে ১০ টার দিকে খবর আসে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ প্রভেসর ড. জামাল হোসেন বলেন, তার মৃত্যুতে কলেজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি কলেজের ভালো শিক্ষক ছিলেন।

পটুয়াখালী মেডিকেল কলেজের তত্বাবোধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আহতকে হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পটুয়াখালী থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!