বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার

বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার

আমতলী প্রতিনিধিঃ সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে বরগুনা জেলায় কোন ধরনের চাঁদা আদায় করতে দেয়া হবে না। বরগুনা জেলা থাকবে চাঁদা মুক্ত। যানবাহনে চাঁদা মুক্ত অবাদে চলাচলা করবে। জেলার সকল পৌরসভা থাকবে টোল মুক্ত। বৃহস্পতিবার রাতে আমতলী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-১ আসনের বিএনপির প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা এ কথা বলেছেন।

আমতলী সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির আহবায়ক মোঃ জালাল মৃধার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলার নির্বাচন কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি, মকবুল আহমেদ খাঁন, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ কবির ফকির ও যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিব প্রমুখ। পথসভায় অন্তত ১৫ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!