পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ | আপন নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত
পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩

পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে সাটারিং ও সিঁড়ি ধসে এক শ্রমিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (৮ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিক মোঃ রাসেল (৩২), টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের নাছির সিকদারের ছেলে। তার মরদেহ বর্তমানে কলাপাড়া হাসপাতালে রাখা হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর রঞ্জু (৩৫) ও রাকিবুল হাসান (৩৫) কে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আলম (৪০) চিকিৎসাধীন রয়েছেন। আহতদের বাড়ি গাইবান্ধা ও শেরপুর জেলায় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। এছাড়া কলাপাড়া হাসপাতালে সহকারী কমিশনার (ভূমি) অবস্থান করছেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা সেখানে কর্মরত বিদেশি (চীনা) নাগরিকদের অবরুদ্ধ করে রাখেন। পরে পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে প্রশাসনিক এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!