মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ
মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের

মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “বিগত দিনে যারা এই আসন থেকে এমপি-মন্ত্রী হয়েছেন, তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন, কিন্তু এলাকার উন্নয়ন করেননি। যার ফলে আজ রাস্তাঘাট, কালভার্ট ভাঙাচোরা-মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেননি। যতদিন ভোটের অধিকার ছিল না, ততদিন বিএনপি কোনো নির্বাচনে যায়নি। বিএনপি এবার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার পরিবেশ সৃষ্টি করেছে। তাই এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের পূর্ণ সহায়তা ও সমর্থন চাই।”

সোমবার শেষ বিকেলে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপি ছাড়া আর কারও রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা নেই।”

মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মনিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন-কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রব হাওলাদার, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আলমগীর হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট গাজী মো. তৌহিদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জাকির হোসেন ফকির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক প্যাদা, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর হাওলাদার, অ্যাডভোকেট জেড এম কাওছার, ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ সিকদার, ইউপি সদস্য আক্তারুজ্জামান খান প্রমুখ। সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!