কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় সং’ঘ’র্ষ, উভয় পক্ষের ৫ জন হাসপাতালে | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় সং’ঘ’র্ষ, উভয় পক্ষের ৫ জন হাসপাতালে

কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় সং’ঘ’র্ষ, উভয় পক্ষের ৫ জন হাসপাতালে

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন স্থানীয় জেলে ফারুক সিকদার (৬০), তার স্ত্রী রানী বেগম (৪০) ও মেয়ে সুমি আক্তার (২৩)। অপরদিকে প্রতিপক্ষের মাসুম হাওলাদার (১৮) ও তার মা আছিয়া বেগম (৩৫) আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের সদস্যরা আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, দুই পরিবারের মধ্যে পূর্ব থেকে দ্বন্দ্ব ছিল।

কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম বলেন, এ ঘটনা এখন পর্যন্ত লিখিত অভিযোগ থানায় আসেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!